চট্টগ্রাম   মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক, স্ত্রীর অভিযোগেই ধরা

লোহাগাড়া প্রতিনিধি :    |    ০৪:৩২ পিএম, ২০২৬-১১-০৩

লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক, স্ত্রীর অভিযোগেই ধরা

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফটোগ্রাফির দোকান থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকার ক্যামেরা ও সরঞ্জাম চুরির অভিযোগে মো. রেদুয়ানুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনা আড়াল করতে নিজেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী থানায় অপহরণের অভিযোগ করেছিলেন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ওই ব্যক্তি নিজেই চুরির সঙ্গে জড়িত।

সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার আওয়ার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসা থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে লোহাগাড়ার আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের প্রথম তলায় ‘ওয়েডিং ফটোগ্রাফি’ নামের দোকানটি বন্ধ করে প্রয়োজনীয় কাজে বাইরে যান মালিক বাবলু পাল। পরদিন দোকানে ফিরে তিনি দেখতে পান, স্লাইডিং গ্লাসের দরজার তালা খোলা। ভেতরে থাকা মূল্যবান ক্যামেরা ও সরঞ্জামও নেই।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল তিনটি সনি আলফা ৭ মার্ক থ্রি ক্যামেরা, একটি সনি আলফা ৭ সি ক্যামেরা, বিভিন্ন মডেলের আটটি ক্যামেরার লেন্স, দুটি ক্যামেরার ব্যাটারি ও একটি চার্জার। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।

এদিকে, ১২ অক্টোবর রেশমী আক্তার নামের এক নারী থানায় অভিযোগ করেন, তার স্বামী মো. রেদুয়ানুল হককে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অপহরণ করেছেন। অভিযোগটি পাওয়ার পর পুলিশ চুরির ঘটনা ও কথিত অপহরণের অভিযোগের তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে মোস্তফা সিটি মার্কেটের ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দোকানসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। এতে চুরির ঘটনার সঙ্গে রেদুয়ানুল হকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেদুয়ানুল হক চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। চুরির ঘটনা আড়াল করে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। পাশাপাশি স্ত্রীকে দিয়ে থানায় অপহরণের অভিযোগ করিয়েছিলেন বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দোকানের চুরির ঘটনা আড়াল করতেই ফটোগ্রাফার রেদওয়ান নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন। পুলিশি তদন্ত ও অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে এবং চুরি হওয়া ক্যামেরা ও মালামাল তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

রিটেলেড নিউজ

পাহাড়ের নিভৃত জনপদে শিক্ষার আলো, নতুন স্বপ্নের দুয়ার খুলল ম্রো শিশুদের

পাহাড়ের নিভৃত জনপদে শিক্ষার আলো, নতুন স্বপ্নের দুয়ার খুলল ম্রো শিশুদের

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শিক্...বিস্তারিত


হালদা নদীর চরে যত্রতত্র গরু জবাই: দূষিত হচ্ছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

হালদা নদীর চরে যত্রতত্র গরু জবাই: দূষিত হচ্ছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : উত্তর চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক জনপথ ও ঐতিহ্যবাহী নাজিরহাট বাজার। এখানকার মাংসের বাজà¦...বিস্তারিত


চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ  : চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি প...বিস্তারিত


হালদার দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ, ২৩টি বিপন্ন

হালদার দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ, ২৩টি বিপন্ন

নিজস্ব প্রতিবেদক : হালদা নদীর দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন গবেষকরা। এসব উদ্ভিদের মধ্যে ৫১৭টি ঔষà...বিস্তারিত


বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে প্রাণ গেলো যুবকের

বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে প্রাণ গেলো যুবকের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সজিব উদ্দিন নামের এক যুবক নিহত হয়à...বিস্তারিত


বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে হাসিনার নামে মাইকিং, ভিডিও ভাইরাল

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে হাসিনার নামে মাইকিং, ভিডিও ভাইরাল

বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর