চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দেশের দুই মহীয়সী নারীর এই দারুণ মেলবন্ধন সত্যিই অনুপ্রেরণাদায়ক

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫২ পিএম, ২০২৬-০৬-২২

দেশের দুই মহীয়সী নারীর এই দারুণ মেলবন্ধন সত্যিই অনুপ্রেরণাদায়ক

বরুন দে বাপ্পী

মালয়েশিয়ার পুত্রাজায়া লেকের শান্ত জলে ভাসছে একটা বোট। আর সেই বোটে হাসিমুখে গল্প করছেন দুই নারী। দেখে হয়তো মনে হবে, দুই পুরনো বন্ধুর জাস্ট একটা আউটিং। 

কিন্তু না, এই এক ফ্রেমে আসলে বন্দী আছে দুই দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় দুই উত্থান-পতনের গল্প!
একদিকে দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পত্নী অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পত্নী ডা. জোবাইদা রহমান। 

ডা. ওয়ান আজিজাহ তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ।আয়ারল্যান্ডের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে গোল্ড মেডেল নিয়ে পাস করেছিলেন তিনি! 
মালয়েশিয়ার সরকারি হাসপাতালে দীর্ঘ ১৪ বছর সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়েছেন।

আমাদের ডা. জোবাইদা রহমান তিনিও কিন্তু পেশায় একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করে লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে কার্ডিওলজির ওপর উচ্চতর ডিগ্রি নেন।

একটা মজার বিষয় কি জানেন??
দুজনের কেউই কখনো সরাসরি রাজনীতিতে আসতে চাননি। কিন্তু নিয়তি তাঁদের বাধ্য করেছে পর্দার আড়াল থেকে এসে দলের হাল ধরতে।

১৯৯৮ সালে যখন ওয়ান আজিজাহ-এর স্বামী আনোয়ার ইব্রাহিমকে কারাবন্দী করা হয়, তখন এই গৃহবধূ ঘর থেকে বের হয়ে আসেন। 
গড়ে তোলেন 'কেয়াদিলান' পার্টি। মালয়েশিয়ার ইতিহাসে তিনি প্রথম নারী উপ-প্রধানমন্ত্রী হন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে আজ তাঁর স্বামীকে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন।

ডা. জোবাইদা রহমান-ও সবসময় নিজের ক্যারিয়ার আর সংসার নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু তাঁর স্বামী তারেক রহমান যখন কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হন, তখন তিনি পর্দার আড়াল থেকে তাঁর সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে দাঁড়ান। রাজপরিবারের মতো আভিজাত্য আর চরম ধৈর্য্য নিয়ে তিনি প্রতিটা ঝড় মোকাবিলা করেছেন।

জীবনের সবচেয়ে কঠিন ঝড়-তুফান, জেল-জুলুম আর নির্বাসন পার করে এসে আজকে এই দুই দেশের দুই 'পাওয়ার কাপল' নিজেদের টপ পজিশনে নিয়ে গেছেন।
যে নারীরা জীবনের কঠিনতম সময়ে স্বামীদের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, আজ তাঁরাই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন এক অনন্য মর্যাদায়।

দুই দেশের দুই মহীয়সী নারীর এই দারুণ মেলবন্ধন সত্যিই অনুপ্রেরণাদায়ক।

দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই পাওয়ারফুল লেডির এই সুন্দর মুহূর্তটি এক নতুন বন্ধুত্বের বার্তা বহন করছে।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর