শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ১০:৫২ পিএম, ২০২৫-০৬-২৯
চট্টগ্রামের কোতোয়ালী থানায় পুলিশের অভিযানে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম শিবু দাশগুপ্ত (৩৫)। তিনি জামালখান এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনারের দিক নির্দেশনায় এবং দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত শিবু দাশগুপ্ত নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং গত বছর বিভিন্ন সময় সরকারবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
মামলার নথিতে উল্লেখ রয়েছে, তিনি লাঠিসোটা, ইট-পাটকেল হাতে নিয়ে ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বিস্ফোরক আইনে মামলা ও মারাত্মক আঘাতের অভিযোগও অন্তর্ভুক্ত।
গ্রেফতার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্নের উদ্দেশ্যে সহিংসতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited