শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৫৭ পিএম, ২০২৬-০৭-৩১
ফটিকছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার মুখ্য উপদেষ্টা ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সভায় তিনি সংসদীয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতা ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় সরোয়ার আলমগীর বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, মব ভায়োলেন্স এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে এলাকার মানুষের ঐকমত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাতিল হয়ে গেলে ভবিষ্যতে এটি পুনরায় বাস্তবায়ন করা কঠিন হতে পারে।
একই সঙ্গে ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited