শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৭ পিএম, ২০২০-১২-২৩
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে নগরী থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
নগরীর বাকলিয়া এলাকা থেকে বুধবার রাতে মো. ফাহিম (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিলপুর সৈয়দ কুচিয়ায়।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সফিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ফাহিম।
কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ওই কিশোরীর বোনের বাড়ি আর ফাহিমের বাড়ি কাছাকাছি এলাকায়। ২০১৫ সালে ১২ বছর বয়েসী কিশোরীর সঙ্গে পরিচয় এবং পরে প্রেম হয় ফাহিমের।
তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ফাহিম ওই কিশোরীকে কর্ণফুলী উপজেলার পারকী সমুদ্র সৈকতে নিয়ে যায় এবং শারীরিক সম্পর্ক গড়ে তুলে।
শারীরিক সম্পর্কের বিষয়টি ফাহিম ভিডিও করে রেখেছিল জানিয়ে এডিসি আসিফ বলেন, “কিশোরীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফাহিম ভিডিওগুলো তার আত্মীয় ও নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয়। পাশাপাশি কয়েকটি পর্ন সাইটেও ফাহিম ভিডিওগুলো আপলোড করেছিল।”
মঙ্গলবার কিশোরীর ভাই বাদি হয়ে কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করলে রাতেই ফাহিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১)(২)(৩) ধারায় মামলা করেছেন কিশোরীর ভাই।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited