শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৩ পিএম, ২০২৫-০৫-০৭
চট্টগ্রামের চান্দগাঁও র্যাব ক্যাম্পে র্যাবের এক সিনিয়র সহকারী পরিচালক নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মৃত কর্মকর্তার নাম পলাশ সাহা, যিনি বিসিএস ৩৭তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা। আজ বুধবার (৭ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে।
চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা কিংবা স্ত্রী কেউ দায়ী নন আমি নিজেই দায়ী। কাউকে ভালো রাখতে পারিনি। স্ত্রী যেন সমস্ত স্বর্ণ নিয়ে নেয় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে দেখাশোনা করে। স্বর্ণ ছাড়া অবশিষ্ট সব কিছু মায়ের জন্য রেখে যাচ্ছি। দিদি যেন বিষয় গুলো সমন্বয় করে। চান্দগাঁও র্যাব ক্যাম্পের এক কর্মকর্তা জানান, পলাশ সাহা কিছু পারিবারিক জটিলতার মধ্যে ছিলেন। ঘটনার দিন সকাল ১১টার পর র্যাব সদস্যরা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় তিনি নিজের কার্যালয়ে প্রবেশ করে নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক র্যাব কর্মকর্তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানে অংশ নেওয়ার আগে নিজের নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সহকর্মীরা কক্ষে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। নিচে পড়ে থাকা ছিল তাঁর সার্ভিস পিস্তল এবং টেবিলের ওপর ছিল একটি সুইসাইড নোট।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited