চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গভীর সমুদ্রে ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি:    |    ০২:১৮ পিএম, ২০২০-০৮-২৪

গভীর সমুদ্রে ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

উত্তাল বঙ্গোপসাগরে ধাওয়া করে জব্দ করা ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবার চালান ধরেছে র‌্যাব-১৫। এ সময় পাচারকারী হিসেবে ২ জনকে আটক করেছে র‌্যাব।
ধাওয়া খেয়ে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট এলাকায় চলে আসা ট্রলারটি রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জব্দ করা হয়। ওই ট্রলার থেকেই চলমান সময়ের সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র‌্যাব।
আটকরা হলেন, কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর এইচ ১৬ ব্লকের বশির আহমদের ছেলে মো. আয়াছ (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
তিনি জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মাছ ধরার ট্রলারে বাংলাদেশে ঢুকছে এমন খবর পায় র‌্যাব। বৈরী আবহাওয়ায় পাচারের সবিধাজনক পথ হিসেবে গভীর সাগরকে বেছে নেয় তারা। ট্রলারটি চিহ্নিত করে পেছনে ধাওয়া করে র‌্যাব-১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেয়ে বোটটি গভীর সাগর থেকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি জব্দ করে র‌্যাব সদস্যরা। বোটে থাকা দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুসারে বোটে লুকিয়ে রাখা ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করা হয়। পরে গুনে দেখা যায় ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর আটক দু’জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিল। তাদের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে।
তিনি আরও জানান, চলতি মাসে র‌্যাব-১৫ এ পর্যন্ত ১৫ লাখ ইয়াবা জব্দ করেছে। তাদের এ অভিযানে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন তিনি।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর