শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৭:৫৬ পিএম, ২০২১-০৮-০৫
বন থেকে লোকালয়ে নেমে আসা এক হরিণকে কামড়িয়ে মেরে ফেলেছে একদল কুকুর।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপকূলীয় বন কর্মকর্তাদের খবর দিলেও রাত সাড়ে ৯ টা পর্যন্ত হরিণটি উদ্ধার করতে আসেনি কেউ। পরে কিন্তু দীর্ঘ ৪ ঘন্টা পর মৃত হরিণটি উদ্ধারে ঘটনাস্থলে আসে বন কর্মকর্তারা।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে। এ সময় সাগর পাড়ে থাকা এক দল কুকুর হরিণটিকে দেখে আক্রমণ করেন। কুকুরের ধাওয়ায় দিশেহারা হরিণটি সাগর পাড়ের চারদিকে ছুটতে থাকেন। একপর্যায়ে কুকুরগুলো হরিণটিকে ধরে কামড়াতে থাকেন। এ ঘটনার পর বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলেও দীর্ঘ ৪ ঘন্টায়ও তারা আসেনি। সময় মত আসলে হরিণটিকে বাঁচানো যেত বলেছেন তিনি। হরিণ উদ্ধারে দেরির কারণ জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited