চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০১:১৭ পিএম, ২০২৪-১১-০২

চট্টগ্রামে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ

চট্টগ্রামে সপ্তাহখানেক ধরে ঘণ্টার পর ঘণ্টায় চলছে লোডশেডিং। গভীর রাতেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। লোডশেডিং বাড়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এদিকে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রামে বিদ্যুৎ না থাকায় নগরীর চকবাজার, বহদ্দারহাট, পাঁচলাইশ, কাতালগঞ্জ, শোলকবহর, বাকলিয়া, কাজীর দেউড়ি, লাভলেইন, জুবিলী রোড, টেরি বাজার, হাজারী গলি, আন্দরকিল্লা, দেওয়ান বাজার মুন্সি পুকুর পাড়, আগ্রাবাদ, দেওয়ানহাট, হামজারবাগ, বিবিরহাটসহ বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়িতে ওয়াসার পানি সংগ্রহ করা যাচ্ছে না। এতে পানিসংকটে পড়েছেন অনেকে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ১৯০ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে সেদিন বিদ্যুৎ বিতরণ করা হয় মাত্র ৮৫০ মেগাওয়াট। গত ৩০ অক্টোবর চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ১৮৯ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে ১ হাজার ৪২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গত ২৮ অক্টোবর চট্টগ্রামে ১ হাজার ৮৯ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ৯৪৯ মেগাওয়াট। 
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি (গ্যাস, কয়লা ও ফার্নেস অয়েল) সংকট রয়েছে। এ কারণে চট্টগ্রাম রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াটের দুটি কেন্দ্র ও মাতারবাড়ী ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট বন্ধ রয়েছে। এ ছাড়া কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট, ১০০ মেগাওয়াটের এনার্জি প্যাক, শিকলবাহা ১৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র, রিজেন্ট পাওয়ার ও ৫০ মেগাওয়াটের ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টটিও বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন কমেছে। 
পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা জানিয়েছেন, গরমের কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যায়। বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। তাই লোডশেডিং হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে। 
নগরীর চকবাজার এলাকার চন্দনপুরা বাসিন্দা মো. রমজান আলী বলেন দৈনিক আমাদের চট্টগ্রামকে বলেন, ‘একদিকে গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে ঘুমানো মুশকিল হয়ে পড়েছে।’ এদিকে নগরের বাকলিয়া দেওয়ান বাজার এলাকার বাসিন্দা গৃহিণী বিথী আক্তার বলেন, ‘গতকাল রাতে ছয়-সাতবার লোডশেডিং হয়েছে। আমার বাচ্চার বয়স আড়াই বছর। বিদ্যুৎ না থাকায় সে ছটফট করে। ঠিকমতো ঘুমাতে পারে না।’ 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর