চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৮:২৫ পিএম, ২০২৫-১০-০৮

চন্দনাইশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা

সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে টাইফয়েড টিকাদান ক‍্যাম্পেইন সভা সফল করতে আ‍্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

ডা. দিপন দেবনাথ, এমওডিসি এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, সাংবাদিক শাহাদাত হোসেন, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, এমটি (ইপিআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা সুপারভাইজার মাওলানা নুরুল হক সিকদার, রেড ক্রিসেন্ট সোসাইটির মঈনুদ্দিন মিজান, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা বড়ুয়া, সিনিয়র স্টাফ নার্স নেভি চক্রবর্ত্তী, উম্মে খাইর, সোনিয়া দত্ত,স্বাস্থ্য সহকারী কাজী মো. রিদোয়ান প্রমূখ।

সভায় ডা. রশ্মি চাকমা জানান, চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে মোট ২৯৫ টি এবং কমিউনিটি পর্যায়ে ২৪২ টি কেন্দ্রে মোট ৭৭ হাজার ৩৫৬ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১৩২ টি মাদরাসা, ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ৯১ টি প্রাথমিক ও ৪৩ টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৫ হাজার ৫২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৪২ টি কেন্দ্রে ২১ হাজার ৮৩০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে দুই জন টিকাদানকারী ও তিন জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকা প্রদান নিশ্চিত করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্ম নিবন্ধন না করা থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে। ক্যাম্পেইনে বাদ পড়াদের পরবর্তীতে টিকা প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, বাচ্চাদেরকে সুস্থ্য রাখার জন্য পিতা-মাতাকে সচেতন হতে হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। এ বিষয়ে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ দায়িত্বশীলদের টাইফয়েড টিকা বিষয়ে সক্রিয় ভুমিকা রাখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও টিকাটি সম্পুর্ণ নিরাপদ। সকল শিশু টিকা নিলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের ভুমিকার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর