শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৪৯ পিএম, ২০২১-১২-০৭
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর নদীর জল অনেক দূর গড়িয়েছে। মেসিকে হারিয়ে বার্সা একের পর এক ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়ে। সমর্থকদের তোপের মুখে শেষ পর্যন্ত কোচ বদলাতে বাধ্য হয়েছে তারা। রোনাল্ড কোম্যানকে সরিয়ে নতুন আশায় দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাব কিংবদন্তি জাভিকে।
জাভি দায়িত্ব নেওয়ার পর বার্সার ভাগ্যবদলের চেষ্টা করছেন। সেজন্য শুধু ট্যাকটিস-গেম প্ল্যান পরিবর্তন নয়, তারকা খেলোয়াড় আনার দিকেও নজর নতুন কোচের। দলবদলের বাজারে জোর গুঞ্জন, লিভারপুল তারকা মোহামেদ সালাহকে ক্লাবে আনতে নাকি কোমড় বেঁধে নেমেছেন জাভি।
আসলেই কি ঘটনা সত্যি? অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন খোদ সালাহই। তবে তিনি যেমন বললেন, তাতে হতাশই হবেন বার্সা সমর্থকরা। মিসরীয় তারকার নাকি অ্যানফিল্ড ছাড়ার কোনো ইচ্ছেই নেই আপাতত, তিনি প্রিমিয়ার লিগেই সুখী আছেন।
মিসরের এমবিসি মাসর টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমার ওপর জাভির আগ্রহের বিষয়টি নিয়ে খবর দেখেছি। বার্সেলোনার মতো দল আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা তো আমার জন্য খুশির ব্যাপার।’
পরের অংশেই নিজের অবস্থান পরিষ্কার করে দেন সালাহ। লিভারপুলের তারকা এই ফরোয়ার্ড যোগ করেন, ‘তবে আমি লিভারপুলে ভালো আছি। ভবিষ্যতে কী হয়, দেখা যাবে। তবে এই মুহূর্তে আমি প্রিমিয়ার লিগেই থাকতে চাই। কারণ এটা বিশ্বের সবচেয়ে শক্ত লিগ।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited