শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৬ পিএম, ২০২১-১২-২৫
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফরিদ আলম ওরফে মিন্টু (৩০) নামে এক জলদস্যু নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে থানার লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় বঙ্গোপসাগরে চলাচল করা বিভিন্ন জাহাজে চাঁদাবাজি চক্রের নেতা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, ২০১৬ সাল থেকে ফরিদ মাছ ধরার ট্রলার থেকে জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করে আসছেন। এ কাজের জন্য একটি চক্র গড়ে তোলেন তিনি। পরবর্তীতে ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ২০১৮ সালে তিনি তারেক আজিজ নামে এক জলদস্যুকে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ করেন। ওই বছরই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান তারেক আজিজ। তবে ওইসময় ফরিদ কৌশলে পালিয়ে যান।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মো. চপল জাগো নিউজকে বলেন, গ্রেফতার ফরিদের বিরুদ্ধে কক্সবাজারের কুতুবদিয়া থানায় ছয়টি এবং চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited