শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:০৮ পিএম, ২০২২-০৯-১২
রাঙামাটির বরকল উপজেলায় 'জেলা লিগ্যাল এইড সংস্থা'র' আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদানে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে জনপ্রতিনিধিদের নিয়েএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ সেপ্টেম্বর)'২২, সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ মোঃ জোনায়েদ আহমেদ।মতবিনিময় সভায় প্রসঙ্গক্রমে বলেন, 'প্রত্যেক উপজেলায় 'জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা'র একটি উপজেলা কমিটি থাকবে। তারই আলোকে বরকলে জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভা। উপজেলা পর্যায়ে কমিটির মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হবেন ক্ষমতাবলে সভাপতি,সদস্য সচিব হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অন্যান্যরা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান,কৃষি কর্মকর্তা,শিক্ষা কর্মকর্তা,স্বাস্থ্য কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা,আনসার ও ভিডিপি কর্মকর্তা,জাতীয় মহিলা সংস্থার উপজেলা কমিটির চেয়ারম্যান হবেন সদস্য, বাকী ৪ জন কমিটিতে থাকবেন মনোনীত সদস্য । তিনি আরোও বলেন,উক্ত কমিটির দায়িত্ব ও কার্যাবলীর মধ্যে আর্থিকভাবে অসচ্ছল,সহায়-সম্বলহীন,নানাবিধ কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীগণের আবেদন বা দরখাস্ত সংগ্রহ বা গ্রহণ করে দ্রুত জেলা কমিটির নিকট প্রেরণ করা এবং আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করাসহ আইনগত মৌলিক বিষয় নিয়ে আলোকপাত করেন।
সভায় বরকল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিনসহ ইউনিয়ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited