শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৫:২৪ পিএম, ২০২০-১০-০৮
পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ের ভবন, মরহুম ছালেহ আহমদ চৌধুরী সড়ক ও ইউনিয়নের বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বুধবার বিকেলে ক্ষতিগ্রস্থ সড়ক ও বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার।
সাধারণ মানুষ ও এলাকার উন্নয়নে শেখ হাসিনা বদ্ধপরিকর। সরকারের এসব উন্নয়ন সাধারণ মানুষের দৌড়গোড়াই পৌছাতে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে। তার ধারাবাহিকতায় পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। আগামীতেও চলমান থাকবে।
কিন্তু একটি বিশেষ মহল দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের থেকে সজাগ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রতন চক্রবর্ত্তী, ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল ইসলাম মেম্বার, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আ’লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব, ইউসুফ নবী টিপু, শিল্পী মিত্র, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের ছিদ্দিকী প্রমুখ ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited