শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:৫৫ পিএম, ২০২৫-০৪-১২
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে দরবার-এ গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল) আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে হাওলা দরবার শরীফের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মুরিদ, ভক্ত ও আশেকগণ অংশ নেন। “বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিনকে বাঁচাও” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী।
তিনি বলেন, “ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্মম নির্যাতন মানবতাবিরোধী। মুসলিম উম্মাহকে সুফিবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। তাঁর গায়েবী সাহায্য ছাড়া এই অত্যাচার বন্ধ করা সম্ভব নয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনীরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর এবং অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম। বক্তারা বলেন, “যদি সমস্ত মুসলমান এক প্লাটফর্মে এসে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, তবে বিজয় অবশ্যই আসবে ইনশাআল্লাহ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। সমাবেশ শেষে ফিলিস্তিনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited