চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মালিতে ফরাসি বিমান হামলায় ১৯ জন নিরীহ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৩১ পিএম, ২০২১-০৩-৩১

মালিতে ফরাসি বিমান হামলায় ১৯ জন নিরীহ মানুষের মৃত্যু : জাতিসংঘ

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে চলতি বছরের শুরুর দিকে ফরাসি বাহিনীর এক বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স।জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জানুয়ারি মালির মধ্যাঞ্চলীয় একটি প্রত্যন্ত গ্রামে বিমান হামলা চালায় ফরাসি বাহিনী।

বাউন্টি নামে ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছিল এবং তাতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটে। তবে ফরাসি সামরিক বাহিনীর দাবি, তারা জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল। ওই সময় গ্রামটিতে কোনও বিয়ের অনুষ্ঠান হওয়ার কথাও অস্বীকার করেছে তারা।

ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করে মালিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা)। ১১৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের তদন্তে পাওয়া প্রমাণাদির ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেদিন আসলেই বাউন্টি গ্রামে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এবং হামলাস্থলে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে পাঁচজন সশস্ত্র ব্যক্তি অংশ নিয়েছিলেন, যারা স্থানীয় জঙ্গি গোষ্ঠী কাতিবা সেরমার সদস্য বলে ধারণা করা হচ্ছে। ফরাসি বাহিনীর বিমান হামলায় সেদিন অন্তত ২২ জন নিহত হন, এদের মধ্যে ১৯ জনই বেসামরিক ব্যক্তি ছিলেন।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ভুক্তভোগীদের মধ্যে অতিমাত্রায় বেসামরিক লোকজন ছিলেন, যারা আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত।

২০১২ সালে মালির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। পরে তা ধীরে ধীরে মধ্যাঞ্চলসহ প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়ে। বিদ্রোহ দমনের লক্ষ্যে ২০১৩ সালে মালিতে প্রবেশ করে সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স। সেখানকার সাহেল অঞ্চলে বর্তমানে পাঁচ হাজারের বেশি সৈন্য রয়েছে ফরাসিদের।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর