শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৯:১৭ পিএম, ২০২১-০৭-১৭
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উপকূলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১৭ জুলাই (শনিবার) ভোর ০৫ঃ৩০ মিনিটে বেপজা আনসার ক্যাম্পের এপিসি বোরহান উদ্দিন ও তাঁর সঙ্গীয় আনসার সোহানুর , মিনহাজ'সহ বেপজা কোম্পানীর সামনের গেইটে ডিউটি করার সময় বেপজা আনসার ক্যাম্পের সামনে রাস্তার উপরে কিছু নারী, পুরুষ, শিশুদের গতিবিধি সন্দেহ হলে তাঁদের আটক করে বেপজা আনসার সদস্যগণ। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে সাগরপথে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জোরারগঞ্জ থাণা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রোহিঙ্গাদের মাঝে প্রাপ্ত বয়স্ক নয় জন ও এগারজন অপ্রাপ্ত বয়স্ক। প্রাপ্ত বয়স্করা হলেন ১। মোঃ আবদুর রহমান (২৭), ২। সেতেরা বেগম (২০), ৩। মোঃ সাব্বির (২৬), ৪। সঞ্চিতা বেগম (২২), ৫। রাজিয়া বেগম(২৩), ৬। নুরুল করিমা (২০), ৭। ছালমা খাতুন (৫০), ৮। জামাল হোসেন (২৪), পিতা-মৃত নেজাম উদ্দিন, , ৯। নুর কায়দা (২৫), এবং অপ্রাপ্ত বয়স্ক শিশু ১। রুমানা (৬), ২। নুর ফাতেমা (৩), ৩। মোঃ আয়াজ (০৮ মাস), ৪। জান্নাত আরা (৪), ৫। কিছমত আরা বেগম (২), ৬। মরিয়ম (০৮ মাস), ৭। মোঃ আবুল কাশেম (৭) , ৮। ওসমান গনি (০৮ মাস), ৯। মোঃ আয়াত (৪), ১০। জান্নাত আরা (১), ১১। সেতেরা (৫)। সর্বমোট বিশজন নারী, পুরুষ ও শিশু ভাসানচর (রোহিঙ্গা শরনরার্থী ক্যাম্প), থানা-ভাসানচর, জেলা-নোয়াখালীদ্বয় পালানোর সময় জোরারগঞ্জ থাণার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে আটক হয়। পরে চরশরৎ পুলিশ ফাঁড়ির সহায়তায় উপরোক্ত রোহিঙ্গা নাগরিকদের জোরারগঞ্জ থাণায় হস্তান্তর করা হয়। এবিষয়ে জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূর হোসেন মামুন "দৈনিক আমাদের চট্টগ্রাম'কে উপরোক্ত রোহিঙ্গা নাগরিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited