শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২১-০৯-২৭
নগরের খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মো.নেজাম পাশা (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান। পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ এলাকার ভিআইপি রোডের পাশে পাঁচতলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় ব্যবসায়ী মো. নেজাম পাশার মরদেহ পাওয়া যায়। এর আগে রোববার ভবনের কর্মচারীদের বেতন দেওয়া জন্য নেজাম পাশা সেখানে গিয়েছিলেন। ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ব্যবসায়ী মো.নেজাম পাশাকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited