শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:০৯ পিএম, ২০২৬-০১-২৪
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.আবু নাঈম সিদ্দিকী (২২) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আবু নাঈম ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব হাধুরখীল গ্রামের লুৎফুর রহমান সারাং বাড়ির মুক্তিযোদ্ধা মনির আহমদের পুত্র। জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে বান্দরবানের লামা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস (চট্টমেট্রো চ-১১-৫৬২৩) ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফ যাওয়ার পথে কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রতিবন্ধী নাঈম উদ্দিনকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলো। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে পূর্ব হাধুরখীল জামে মসজিদ ময়দানে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন জানান, মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। তবে মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited