চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না

আমাদের ডেস্ক :    |    ০৮:৫৩ পিএম, ২০২৫-১০-১৯

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা করেছে। এটি শুধু একটি দলিল নয়, বরং বাংলাদেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের নতুন অধ্যায়।

তিনি বলেন, ‘বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব। আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই পরিবর্তনের প্রত্যাশায় এই জাতি অনেক ত্যাগ স্বীকার করেছে। 

এখন যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার যথাযথ ব্যবহার করতে হবে। সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহদুর রহমান মান্না এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে এখন গঠনমূলক ভূমিকা নিতে হবে। আমরা চাই একটি গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন। জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের সজাগ থাকতে হবে, যেন দেশবাসীকে আমরা একটি গুণগত নির্বাচন উপহার দিতে পারি। গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়তে হবে-অসৎ ও ধান্দাবাজদেরকে ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে।

সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও বিশিষ্ট আইনজীবী ড. মো. হেলাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ।

তিনি বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অঙ্গহানি সহ্য করেছে-তাদের অসম্মান করা চলবে না।

অবিলম্বে গণভোটের আয়োজন করে জুলাই সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু, ড. হুমায়ুন কবির, ড. এ. আর. খান, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক ও গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক ও গবেষক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট গবেষক আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার ও ইলা ইয়াসমিন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর