শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:৪১ পিএম, ২০২০-১০-০৫
আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনে সর্বস্তরের জনগণের মনোনীত মহিলা মেম্বার প্রার্থী, নারীনেত্রী ছেনু আরা বেগম প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার প্রতীক তালগাছ। তিনি আজ সকালে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোনাবির পাড়া এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। ভোটাররা ছেনু আরা বেগমকে তাল গাছ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা দিচ্ছেন। মহিলা মেম্বার প্রার্থী ছেনু আরা বেগম জানান, আমি নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চাই। মানুষের ভালবাসা চাই। সহযোগী, সমর্থন চাই। নির্বাচিত হলে এলাকার নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করব ইনশালাহ। তিনি আরও জানান,যেখানে যাচ্ছি সেখানে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি । সাধারণ মানুষ পছন্দের প্রতীক তালগাছ মার্কায় ভোট দেওয়া প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি অত্যন্ত আশাবাদি, লোহাগাড়া সদরের ১,২,৩নং ওয়ার্ডের জনগণের সেবার সুযোগ দিতে তালগাছ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। তিনি সকলের দোয়া,সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited