শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৬:৫৬ পিএম, ২০২১-০১-১৬
লোহাগাড়া প্রতিনিধি ::
সাতকানিয়া-লোহাগাড়ার তালিকাভুক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সৌদি আরবের রাজকীয় দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপস্থিত ছিলেন দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি আব্দুল্লাহ খালেদ আল ওতেহীন, আবু বকর মোহাম্মদ খালেদ, ইলতানাজী মোহাম্মদ আহমদ মোহাম্মদ।
সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, মাননীয় সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ ,সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, মাননীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ এমরান প্রমুখ। বিকেল তিনটায় লোহাগাড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিকু, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এস গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজান, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ইউনুস, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির, কলাউজান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আছহাব উদ্দিন,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, নারীনেত্রী জেসমিন আকতার, কামরুন্নাহার বেবী, কোহিনুর আকতার, বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল¬াহ আল হারুন সায়দী প্রমুখ। উল্লে¬খ্য, কিং সালমান রিলিফ হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল-ামা ফজলুল¬াহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ছাড়াও সাতকানিয়া ও লোহাগাড়া এবং দেশের বিভিন্ন স্থানের বিশাল দুঃস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited