শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৩:৪৫ পিএম, ২০২২-০৯-২৪
বান্দরবানের লামা উপজেলায় ২ সাংবাদিকসহ ৯ জনের নামে হয়রানীমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের চকরিয়ার সাংবাদিকদের সংগঠন চকরিয়া উপজেলা প্রেসক্লাব।
লামা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের লামা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ ও দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক নাজিম উদ্দিন রানার ওপর থেকে অবিলম্বে মিথ্যা হয়রানী, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত এ মামলা প্রত্যাহারের দাবি জানান চকরিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন ও সাধারন সম্পাদক ছোটন কান্তি নাথ এক যৌথ বিবৃতিতে বলেন, দৈনিক যুগান্তরে "লামায় বিরোধ মিমাংসায় গিয়ে মামলায় হয়রানি প্রতিবাদে মানববন্ধন" শিরোনামে নিউজটি ছিল যথেষ্ট তথ্য সমৃদ্ধ। এটি একটি মানববন্ধনের নিউজ এবং মানববন্ধন যেই করুক না কেন, নিউজ করা সাংবাদিকের দ্বায়িত্বের মধ্যে পড়ে। একজন সাংবাদিক হিসেবে উনি উনার দ্বায়িত্ব পালন করেছেন মাত্র।
কিন্তু প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে মামলা দায়েরের ঘটনাই প্রমাণ করে মামলার বাদী নৈতিকভাবে কতটা দুর্বল।
অবিলম্বে মিথ্যা, হয়রানী, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত এই মামলার প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited