শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ১২:০৬ পিএম, ২০২৫-১২-২০
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী, গাছবাড়ীয়া ও রৌশনহাট এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ এলাকা থেকে খাঁনহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুনরায় কলেজ গেট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-এনসিপির ছাত্রবিষয়ক অঙ্গ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির সংগঠক হাসনাত আবদুল্লাহ, এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রবি, ছাত্রশক্তির ইমন শাহরিয়ার, এহসানুল কবির সৌরভ ও জাবেদ আমিন।
এদিকে উপজেলার দোহাজারী পৌরসভায় জুমার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজারী মার্কেট এলাকায় মিলিত হয়ে সমাবেশে পরিনত হয়। এসময় প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ হয়ে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দোহাজারীর সমাবেশে বক্তব্য রাখেন-এনসিপির যুগ্ম আহ্বায়ক আনাস মুহাম্মদ ও সাইফুল ইসলাম তৌহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন সুমন, জেলা যুগ্ম আহ্বায়ক রাসিমুল্লাহ মারুফসহ শিক্ষার্থী আকিব, জিকু, ইমরান, জোবায়ের ও ওবায়দুল হাসান।
বিক্ষোভকারীরা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আমরা সবাই হাদি হবোসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন । তারা হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে গনতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited