শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৪০ পিএম, ২০২২-০৬-০৫
"একটাই পৃথিবী,প্রকৃতির ঐকতানে টেকসই জীবন" প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে বিশ্বপরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (০৫জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নিজস্ব সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান,বিভাগীয় বনকর্মকর্তা (উইএসএফ) আ.ন.ম আব্দুল ওয়াদুদ, বিভাগীয় বন কর্মকর্তা ছালে মোহাম্মদ শোয়েব খান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবল,জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ্র, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ রাঙামাটি বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানব সভ্যতার অস্থিত্ব আজ হুমকির মুখে। সরকার ইতোমধ্যে জাতিসংঘের আওতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবে আপডেটেড ন্যাশনালিটি ডিটারমাইন্ড কনট্রিবিউশান (এনডিসি) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে।
এর আগে রাঙামাটি বন সংরক্ষক কার্যলযের সামনে থেকে এই উপলক্ষে একটি র্যালিটি বের হয়ে রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited