শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:০২ পিএম, ২০২২-০৩-৩১
সীতাকুণ্ডে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩০ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. শাহীন উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ২৩ মার্চ ওই ছাত্রীর বাবা-মা প্রতিদিনের মত কাজে চলে যায়। মাদরাসায় ক্লাস শেষে দুপুর ২টার দিকে শিশুটি ঘরে ফিরে। এসময় ঘরে কেউ না থাকার সুযোগে মো. শাহীন তাকে নানা প্রলোভন ও ম্যাজিক লাইট দেখানোর কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। পরে তারা বিষয়টি শিশুটির পিতাকে জানালে তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান। বর্তমানে শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুর পিতা গত ২৭ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
র্যাব আরো জানায়, মামলার পর থেকে অভিযুক্ত মো. শাহীন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited