শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৪ পিএম, ২০২১-০৮-০৪
বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখা বৈধ কমিটি না হয়েও সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবী করেছেন বলে অভিযোগ তুলেছেন নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতি। মাত্র অষ্টম শ্রেণি পাস সভাপতি দাবিদার ছালামত আলী সংবাদ সম্মেলন করে ব্যসায়িদের সরকার বিরোধী কার্যকলাপে জনমত গড়ে তুলতে কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন অনেক ব্যবসায়ী সংগঠন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম মার্কেট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি,, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি,, রেয়াজুদ্দিন বাজার ব্যবসায়ী সমিতি,, টেরি বাজার ব্যবসায়ী সমিতি, তামাকুমন্ডি ব্যবসায়ী সমিতিসহ অসংখ্য মার্কেট বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার বাহিরে রয়েছে। চট্টগ্রাম মহানগর শাখার কম শিক্ষিত ও দল পরিবর্তনবাজ কথিত সভাপতি ছালামত আলী ও ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বকে মেনে নিতে না পারায় এসব বড় বড় সমিতি বাংলাদেশ দোকান মালিক সসিতির বাহিরে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। মেয়াদোত্তীর্ণ কমিটির নেতা পরিচয়ে অহেতুক সংবাদ সম্মেলন করে ব্যবসায়িদের নজরে আসার অপচেষ্টা চালিয়ে নিজেদের ব্যক্তিগত পায়দা হাঁসিলের অপচেষ্টা করছে বর্তমান কথিত কমিটি। যোগ্যতাহীন কমিটির বেড়াজালে আটকে রয়েছে বন্দর নগরী চট্টগ্রামের লক্ষ লক্ষ এলিট ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন অনেক ব্যবসায়ী সমিতি। মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ছালামত আলী বিগত জীবনে নিজের সুবিধা আদায়ে একাধিক রাজনৈতিক দলের ব্যানার পরিবর্তন করেছেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার নের্তৃত্বে অদক্ষ ব্যক্তিরা আঁকড়ে ধরে থাকায় বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়িদের কল্যাণে বিগত দিনে কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। চট্টগ্রামের ব্যবসায়িদের ভোটে একটি কার্যকর মহানগর কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেছেন ব্যবসায়িরা। মেয়াদোত্তীর্ণ কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন করা মানে চট্টগ্রামের ব্যবসায়িদের সাথে প্রতারণা।
এই বিষয়ে ছালামত আলীর সাথে কথা বললে তিনি জানান, চট্টগ্রাম মহানগর কমিটি অবশ্যই বৈধ কমিটি। এখনো এই কমিটির মেয়াদ রয়েছে। এই সমিতির সাথে চট্টগ্রামের লক্ষ লক্ষ দোকানদার জড়িত রয়েছে। আমরা এই সংগঠনকে শক্তিশালী করতে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে তা সঠিক নয় বলে দাবী করেছেন ছালামত আলী।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited