শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৩ পিএম, ২০২১-০১-১২
নগরের বন্দর থানাধীন সল্টগোলা মিস্ত্রি পুকুর পাড় এলাকার মসজিদের পুকুর থেকে রিকশাচালক মোহাম্মদ কবিরের (৪৯) মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোহাম্মদ কবির সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হন। রাত ২টার দিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। সকালে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মোহাম্মদ কবিরের ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানিয়েছেন, তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। গ্যারেজ থেকে রিকশা নিয়ে চালাতেন। মৃগী রোগ থাকায় তিনি পুকুরে ডুবে যান।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited