চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০২ পিএম, ২০২০-১২-০৫

ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ২

ফেসবুক আইডি হ্যাক করে অন্যের ব্যক্তিগত ছবি বিভিন্ন পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলম।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ থেকে গ্রেফতারকৃতরা হলেন- আসাদুজ্জামান পলাশ (২১) ও তার স্ত্রী সাদিয়া সরকার (২১)।
মো. হামিদুল আলম জানান, গত ২৬ নভেম্বর ভিকটিমের ছোট বোনের ফেসবুক আইডি হ্যাক হয়। তিনি আইডি পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন সাইট খোঁজার পর একটি পেইজের সন্ধান পান। পরে ফেসবুক পেইজ ব্যবহারকারী নিজেকে তানজিলা আক্তার তুলি বলে পরিচয় দেয়।  
ভিকটিমের ফেসবুক মেসেঞ্জারে ফোন করে ভিকটিমের বোনের হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার করার জন্য টাকা দাবি করে তানজিলা আক্তার তুলি। ভিকটিম একটি বিকাশ নাম্বারে দাবিকৃত টাকাও দেন।
২৮ নভেম্বর রাত ৩টায় ওই মহিলা ফেসবুক মেসেঞ্জার থেকে ভিকটিমকে ফোন করে বলে ‘ফেসবুক ৫ মিনিট সময় দিয়েছে আইডি রিকভারি করতে। তবে এজন্য জয়েন্ট অ্যাকাউন্ট লাগবে জানিয়ে একটি লিংক পাঠানো হয়। ওই লিংকে ভিকটিমের ব্যবহৃত ফেসবুক আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার জন্য বলে তানজিলা।
 ভিকটিম ওই লিংকে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দেওয়া মাত্রই ভিকটিমের ব্যবহৃত ফেসবুক আইডি লগ আউট হয়ে তার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যায়। এ ঘটনায় ভিকটিম অন্য একটি ফেসবুক আইডি থেকে তানজিলাকে মেসেঞ্জারে ফোন করলে অজ্ঞাতনামা ব্যক্তি জানায়, ভিকটিমের আইডি সে হ্যাক করেছে।
পরে ভিকটিমকে ওই হ্যাকার অশ্লীলভাবে মেসেঞ্জারে ভিডিও কল করার জন্য প্রস্তাব দেয়। হ্যাকারের প্রস্তাবে ভিকটিম রাজি না হলে সে মেসেঞ্জারে অকথ্য ভাষায় গালাগালি করে। হ্যাক হওয়া ফেসবুক থেকে ভিকটিমের স্বামী ও তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা ইন্টারনেটে ভাইরাল করার হুমকি দেয়। এমনকি ভিকটিমের নামে পর্ণ ওয়েবসাইট খুলে তা ছড়িয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না পেয়ে হ্যাকার হ্যাক করা আইডি থেকে ভিকটিমের বন্ধু ও আত্মীয়-স্বজনের কাছে ব্যক্তিগত ছবি এবং ভিডিও অশ্লীলভাবে এডিট করে প্রেরণ করে।  
এ ঘটনায় ভিকটিম ৩ ডিসেম্বর হালিশহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে সিএমপির সাইবার ক্রাইম ইউনিট হবিগঞ্জের মাহমুদাবাদ থেকে তাদের গ্রেফতার করে। সাইবার ক্রাইম টিমকে সহায়তা করে হবিগঞ্জ জেলার গোয়েন্দা বিভাগ।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলম বলেন, এই দম্পত্তি বিভিন্ন ফেসবুক আইডি রিকভার করে দেওয়ার নামে, ফেসবুক পেইজ বুস্ট, ফেসবুক আইডি ভেরিফাইড এবং পেইজের ফলোয়ার বাড়ানোর চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে আইডি হ্যাক করে। পরে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও সংরক্ষণ করে পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতো। তারা বিষয়টি স্বীকারও করেছে।
তিনি বলেন, তাদের কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ৬টি ভুয়া রেজিস্টার্ড সিম কার্ড উদ্ধার করা হয়েছে, যেগুলোর মাধ্যমে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। তাদের মোবাইলে অর্ধশত ফেসবুক আইডির লগইন এবং হ্যাকিং সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর