চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ ৯০দিন বৃদ্ধি

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৪ পিএম, ২০২৪-১০-০২

চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ ৯০দিন বৃদ্ধি

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরো ৯০ দিন বৃদ্ধি করে মোট ২১০ দিন করা হয়েছে। ০১ অক্টোবর ২০২৪ ইং বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক জারীকৃত পত্রে মেয়াদ বৃদ্ধির বিষয়টি অবহিত করা হয়। পত্রে বলা হয়- “চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসকের মেয়াদ উত্তীর্ণের তারিখ ৭-০১-২০২৫ হতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৯০ (নব্বই) দিন নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।”
উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর ২০২৪ ইং চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪জন সদস্যের সকলে পদত্যাগ করেন। এ প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ করে আদেশ জারী করা হয়। আদেশে ১২০ দিনের মধ্যে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হয়।
তবে চেম্বারের চলমান সদস্য নবায়ন কার্যক্রম সুচারুরূপে সম্পাদন ও নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতকরণ ও সকল সদস্যের ভোটাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ব্যবসায়ীরা চেম্বার প্রশাসক বরাবর দাবী জানালে গত ১৯ সেপ্টেম্বর মহাপরিচালক বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় এর কাছে চেম্বার থেকে প্রশাসকের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণের প্রেক্ষিতে বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে ৯০ দিন বৃদ্ধি করা হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর