চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৩ পিএম, ২০২৬-০৯-১৬

‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই’

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (আগ্রাবাদ) সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গুর বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।


তিনি আরও বলেন, শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। নিজের ঘর, আঙিনা ও এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব প্রত্যেকের।

সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, একটি পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন মহল্লা এবং সচেতন নাগরিক সমাজই ডেঙ্গুর ঝুঁকি কমাতে পারে।

জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিয়মিত নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একদিন বাড়ির আশপাশ পরিষ্কার করে জমে থাকা পানি অপসারণের জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

মুহাম্মদ শাহেদ চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ১৭ সেপ্টেম্বর থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করার নির্দেশ দেন।

কর্মসূচিতে নগর যুবদলের নেতাকর্মীরা নালা-নর্দমায় ব্লিচিং পাউডার ছিটান এবং আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়কের পাশে জমে থাকা পানিতেও তা প্রয়োগ করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও কর্মসূচিতে সহযোগিতা করেন।

পাশাপাশি মশক নিধন কর্মীরা ফগার মেশিনের মাধ্যমে ২৭ নম্বর ওয়ার্ডের সিজিএস কলোনি, আগ্রাবাদ সিডিএ, নালাপাড়া, মহিলা কলেজ ও আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।

কর্মসূচিতে মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, এম গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম খাঁন, সেলিম উদ্দিন রাসেল, তানভীর মল্লিক, সহ সাধারণ সম্পাদক ওসমান গনি সিকদার, নগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক  মহিউদ্দিন মুকুল, সহ সম্পাদক আতিকুর  রহমান, কমল জৌতি বড়ুয়া, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির সহ নগর, থানা ও ইউনিট যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত


কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত


হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক  ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ আকলিমা আক্তারকে গ্র...বিস্তারিত


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর