শিরোনাম
আমাদের ডেস্ক : | ০১:৪৮ পিএম, ২০২৬-১০-১৯
লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট-এর যৌথ উদ্যোগে এক বৃহৎ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাবিবুল হক হেমোফিলিয়া ফাউন্ডেশন-এর স্থায়ী প্রকল্প হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪
দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এসএম সামসুদ্দিন এমজেএফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ বলেন, লায়নিজমের মূল মন্ত্রই হলো আর্তমানবতার সেবা। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা পৌঁছে দিতে লায়ন্স ও লিও ক্লাবের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
দিনব্যাপী এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে নানামুখী সেবা ও সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ছিল, বিনামূল্যে চিকিৎসাসেবা, চক্ষু ও ডায়াবেটিস স্ক্রিনিং এবং শিশুদের কর্ণ ছেদন।
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ, পিএসসি পরীক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তা এবং শাহ মাদিমা তাজবীদুল এতিমখানায় উন্নতমানের শুকনো খাবার সামগ্রী বিতরণ।
হেমোফিলিয়া সোসাইটি বাংলাদেশ-এর ফিজিওথেরাপি সেন্টারের উন্নয়ন ও চিকিৎসায়
বিশেষ আর্থিক অনুদান প্রদান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
কনসার্ণ জোন চেয়ারপার্সন লায়ন মেজবাহ উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা ও গভর্ণর এডভাইজর লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আইপিপি লায়ন নুরুল আকবর কাজল এবং গভর্ণর এডভাইজর লায়ন রোকেয়া হক। এছাড়াও ক্লাবের সম্মানিত জয়েন্ট সেক্রেটারী লায়ন উম্মে হাবিবা ও লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লিও জেলা প্রেসিডেন্ট হোসেন মো. ইমরান নিকসন এবং ক্লাবের লিও প্রেসিডেন্ট লিও আবদুল্লাহ জাহের নাজিব সহ লিও সদস্যবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
সমাপনী বক্তব্যে সভাপতি লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি গিটার কখনো কখনো শুধু বাদ্যযন্ত্র থাকে না—হয়ে ওঠে একটি সময়ের কণ্ঠস্বর। বাংলাদেশের ব্যান্ডস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : রাতের নীরবতায় একটি মুঠোফোনের পর্দায় ভেসে উঠেছিল বাবার কাছে পাঠানো মেয়ের শেষ আকুতি। নিজের অবস্থান...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : স্বামীর দুটি কিডনি অকেজো। নিয়মিত চিকিৎসা ও রক্ত নেওয়ার মধ্য দিয়ে কাটছে তাঁর দিন। এমন প্রতিকূলতার à...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের নিত্যদিনের à...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি বাহিনীর নাম বদলানো যায়, বদলানো যায় পোশাক ও প্রতীকও। কিন্তু বদলানো যায় কি তার কর্মসংস্কৃতি, ক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited