শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:০৪ পিএম, ২০২৬-১১-১৯
সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরোয়ার আলমগীর বলেন, একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। ২০২৪ সালের ৫ আগস্টের মতো জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের গুপ্তচর রয়েছে বলেও অভিযোগ করেন সংসদ সদস্য।
বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited