চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লামা-আলীকদমে বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার

স্টাফ রিপোর্টার :    |    ০৭:১৩ পিএম, ২০২৫-১০-০৮

লামা-আলীকদমে বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার

লামা-আলীকদম অঞ্চলের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে লামা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে লামা-আলীকদম বিদ্যুৎ নিরসন আন্দোলন ও ভুক্তভোগী সাধারণ জনগণ।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এর নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিয়মিত লোডশেডিং, ভোল্টেজের তারতম্য, জনবল সংকট ও বিদ্যুৎ বিভাগে অনিয়মের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।

স্মারকলিপিতে বিদ্যুৎ সমস্যার সমাধানে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ১️.লামা-আলীকদম এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ২️.আলীকদম বিদ্যুৎ অফিসের কার্যক্রম সচল রাখা। ৩️.পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে সেবার মান উন্নয়ন। ৪️.বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সার্বিক উন্নয়ন। ৫. বিদ্যুৎ সরঞ্জামের মূল্য তালিকা প্রকাশ ও অফিসে টানানো। ৬️.সংযোগ প্রদানে অনিয়ম, চাঁদাবাজি বন্ধ করে সরকারি নির্ধারিত মূল্যে সংযোগ প্রদান নিশ্চিত করা।

স্মারকলিপি গ্রহণের পর লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সৌজন্য সাক্ষাতে বলেন, লামা-আলীকদমের জনগণের এই ন্যায্য দাবিগুলো আমি গুরুত্বসহকারে দেখবো। পর্যাপ্ত জনবল নিয়োগ, সেবার মান উন্নয়ন এবং মূল্য তালিকা প্রকাশের বিষয়ে আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। এ বিষয়ে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, “প্রশাসন সবসময় জনগণের পাশে আছে, সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো।” স্থানীয়রা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের এই সদিচ্ছা ও উদ্যোগ বাস্তবায়িত হলে লামা-আলীকদমের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট দূর হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে।
 

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর