শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২১-০৪-২৭
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, গ্রুপ থিয়েটার ও অরিন্দম নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক, শিল্পপতি আবদুস সালাম আদু আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। আবদুস সালাম আদু বিশিষ্ট শিল্পপতি মরহুম জাকির হোসেন কন্ট্রাক্টরের ছেলে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুস সালাম আদুর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আছর চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপ মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
আবদুস সালাম আদুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited