শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৮:১০ পিএম, ২০২৫-০৭-০৩
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন ৩ নম্বর ঝিল এলাকায় আজ বুধবার (৩ জুলাই) দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। অভিযানে ২টি আবাসিক এবং ২টি বাণিজ্যিক সংযোগসহ মোট কয়েকটি অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়।
পিডিবি'র দায়িত্বশীল একটি সূত্র জানায়, চলমান অভিযানের সময় একটি মিটার থেকে অবৈধভাবে বাইপাস করে অন্তত ১৪টি পৃথক লাইন বের করে সেগুলো অটোরিকশা চার্জিং পয়েন্টে সংযুক্ত করার বিষয়টি ধরা পড়ে। এতে রাষ্ট্রীয় বিদ্যুৎ চুরি হওয়ার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এছাড়া একই এলাকায় একটি মিটার থেকে একাধিক বাড়িতে অবৈধভাবে সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।
অভিযান পরিচালনাকারী দল আরও দেখতে পায়, কিছু বিদ্যুৎ সংযোগ বৈধ খুঁটি থেকে প্রায় ১০০ মিটারেরও বেশি দূরে টানা হয়েছে। এসব সংযোগ ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে তা বিচ্ছিন্ন করা হয়। কর্মকর্তারা জানান, এসব সংযোগে আগুন লাগার ঝুঁকি, শর্টসার্কিট এবং দুর্ঘটনার আশঙ্কা ছিল।
পিডিবি’র একজন কর্মকর্তা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে আমাদের নিয়মিত তদারকি চলছে। যেখানেই বিদ্যুৎ চুরি বা ঝুঁকিপূর্ণ সংযোগের তথ্য পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগের বৈধতা যাচাই না করে যে কেউ চার্জিং স্টেশন গড়ে তুলছেন, যা বিদ্যমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মিটার ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করছেন, যার ফলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ অপচয় হচ্ছে, অন্যদিকে বৈধ গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা বাড়ছে।
পিডিবি জানায়, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালিত হচ্ছে। জনসচেতনতা ও আইনগত পদক্ষেপের মাধ্যমে এ ধরনের বিদ্যুৎ চুরি রোধ করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited