শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৯ পিএম, ২০২৬-০৫-২০
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে একটি ডলফিনের মরদেহ উদ্ধার হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির কর্মীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডলফিনটির মরদেহ উদ্ধার করেন। চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলার সীমান্তবর্তী সিপাহির ঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল থেকে জোয়ারের পানিতে ভাসছিল মৃত ডলফিনটি। খবর পেয়ে সন্ধ্যায় হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির কর্মীরা সেটি ডাঙায় তুলে নদীর পাড়ে মাটিচাপা দেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ডলফিনটির ওজন ৯১ কেজি। দৈর্ঘ্য প্রায় সাড়ে সাড়ে ৭ ফুট। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে এটির মৃত্যু হয়েছে। ডলফিনটির দেহে ব্যাপকভাবে পচন ধরেছে। হালদা নদীসংশ্লিষ্ট গবেষণাপ্রতিষ্ঠান ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত সাড়ে ছয় বছরে হালদা নদীতে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কেবল গত ১৪ মাসেই ৬টি ডলফিনের মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ সেন্টার। হালদা–বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, হালদার ডলফিন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি)। বিশ্বের বিভিন্ন নদীতে এই প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত সাড়ে ছয় বছরে হালদায় ৫১টি ডলফিনের মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও প্রাণী–বিশেষজ্ঞরা। হালদা নদীবিষয়ক গবেষক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘গতকাল উদ্ধার হওয়া ডলফিনটির মুখ, পেট ও লেজ প্রায় পচে গেছে। ডলফিনটির সুরতহাল করে আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে মাটিচাপা দেওয়া হয়। ভবিষ্যতে গবেষণার জন্য এটির দাঁত সংগ্রহ করা হয়েছে।’ তিনি বলেন, ‘হালদায় ডলফিনের মৃত্যুর হার খুবই উদ্বেগজনক। এভাবে একের পর এক ডলফিন মরে গেলে হালদা ডলফিনশূন্য হয়ে পড়বে, যা নদীর প্রজনন ও প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ফেলবে।’
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited