চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ছুটি না পেয়ে বেতন বন্ধ, হেনস্তার শিকার অন্তঃসত্ত্বা শিক্ষিকা

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৮:১০ পিএম, ২০২৫-০৫-১৯

ছুটি না পেয়ে বেতন বন্ধ, হেনস্তার শিকার অন্তঃসত্ত্বা শিক্ষিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটি পাওয়ার জন্য বারবার আবেদন করেও না পাওয়ার অভিযোগ তুলেছেন উপজেলা শিক্ষা অফিসের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার ছুটি ও বেতন সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়ায় স্বামীকেও অপমান ও দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। 

২০১৩ সালে শিক্ষকতা শুরু করা নাজনীন জানান, ২০২৪ সালের জুনে ভারতের চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে যমজ সন্তান গর্ভে ধারণের খবর পান। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ছুটির আবেদন করলেও তা অনুমোদন করেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা। ছুটি মঞ্জুর না হওয়ায় তার কয়েক মাসের বেতন ও বিল আটকে যায়।শিক্ষিকা নাজনীন অভিযোগ করেন, ২০২৩ সালের ২৩ মে তিনি মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করেন। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া হলেও তা অগ্রাহ্য করা হয়। পরে অফিস থেকে জানানো হয়, তার আবেদনপত্র নাকি হারিয়ে গেছে। 

এ বিষয়ে তার স্বামী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক রায়হান উদ্দীন জানতে চাইলে তাকে অপমানজনক আচরণ ও কটুক্তির মুখে পড়তে হয়। ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি যমজ সন্তানের জন্ম দেন। সন্তানের জটিল শারীরিক অবস্থার কারণে ২৮ দিন নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখতে হয়। পরে শিক্ষিকাকেও হাসপাতালে ভর্তি করতে হয়। এতকিছুর পরও তার ছুটি ও বেতন সংক্রান্ত কোনো সুরাহা হয়নি। নাজনীন আরও জানান, বিষয়টি সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোলার পর সেখান থেকেও তাকে বাদ দেওয়া হয়। সন্তান জন্মদান ও অসুস্থতার পরেও তাকে ছুটির জন্য একাধিকবার আবেদন করতে হচ্ছে এতে তিনি চরম লাঞ্ছনা স্বীকার বলে অভিহিত করেন।

ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রব বলেন, আমরা উপজেলা অফিসকে ছুটি মঞ্জুরের নির্দেশ দিয়েছি। তবে পরবর্তীতে আর কোনো তথ্য পাইনি।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর