চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বৃহত্তর সূন্নী জোটের আত্মপ্রকাশ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:৩৪ পিএম, ২০২৫-০৮-৩০

বৃহত্তর সূন্নী জোটের আত্মপ্রকাশ

সূন্নী মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সমন্বয়ে “বৃহত্তর সূন্নী জোট” নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।

৩০ আগস্ট  সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এবং ঘোষণাপত্র উপস্থাপন করেন অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই ’২৪ গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণসহ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট-পরবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে; বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েই চলেছে। পাশাপাশি মসজিদ-মাদরাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

ঘোষণাপত্রে জাতীয় রাজনীতিতে প্রতিহিংসা বন্ধ, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, কালোবাজারি দমন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদমুক্ত অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির দাবি জানানো হয়। এছাড়া ধর্মীয় মূল্যবোধভিত্তিক কল্যাণমূলক সমাজ গঠন এবং ১৭ দফা দাবি ও ২১ দফা কর্মসূচি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে আল্লামা এম এ মতিন, পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, আল্লামা ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, এডভোকেট আবু নাছের তালুকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর