শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৪৪ পিএম, ২০২১-০২-২২
বোয়ালখালীতে জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ২৮ জন সাংবাদিকের জানমালের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের। সোমবার (২২ ফেব্রুয়ারি) এ সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের জানান, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলম ও তার কর্মীরা দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটি সংবাদ প্রকাশের জের ধরে বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরকে মারধর করেছেন। তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানালে শেখ শহীদুল আলম ও তার সঙ্গীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনসম্মুখে সাংবাদিকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য সব সাংবাদিকের জানমালের নিরাপত্তা প্রশ্নে এ জিডি করা হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited