চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৪ পিএম, ২০২৬-০২-১৭

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব

 নানা আয়োজনে দিনব্যাপী বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।
সেন্ট্রাল কালচারাল ক্লাবের উদ্যোগে ফ্রিডম স্কোয়ারে কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মিতা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ। ব্শ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশফিয়া ও প্রনয় দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইনচার্জ ড. মো. সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক রাহুল সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক উম্মে সালমা হক, আইন বিভাগের শিক্ষক নাইমা আকতার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া ষ্টাডিজ এর শিক্ষক তাসনোভা তাহসিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবিহা জাহান প্রমুখ।  
উপাচার্য  প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া বলেন, আমরা বাঙালিরা উৎসব প্রিয়, বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে আমরা বসন্ত উৎসব, নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ আনন্দমূখর পরিবেশেই আয়োজন করে থাকি।
প্রত্যেক জাতিকে তার কৃষ্টি, সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে হয় তেমনি আমাদের ঐতিহ্যকে ধারণ করে আজকের এই উৎসবের আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। লেখাপড়ার পাশাপাশি নিজেদের মানসিক বিকাশে সাংস্কৃতিক চর্চাও অব্যাহত রাখতে হবে। এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের নানা উৎসবে উৎসাহ প্রদান করে। আকাশ সংস্কৃতির এই যুগে অপসংস্কৃতিকে পরিহার করে বাঙালির সাংস্কৃতির ঐতিহ্যকে ধারণ এবং লালন করে ষড়ঋতুর দেশ বাংলাদশে, ঋতুরাজ বসন্তের শুভক্ষনে চিরায়ত নিয়মে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে আজকের এই বসন্ত উৎসবের আয়োজন করার জন্য ধন্যবাদ  জানাই।
দিনব্যাপী বসন্ত উৎসবে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার স্টলের মধ্যে বসন্তের রসুই ঘর প্রথম, পলাশ কুঞ্জ দ্বিতীয়, মিঠাই বাড়ী তৃতীয় স্থান অধিকার করে। অংশগ্রহণকারী বিজয়ী স্টল ও র‌্যাফল ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপাচার্য প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া ।
পিডি/টিসি

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর