চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আরব আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৩৮ পিএম, ২০২১-১২-০৪

আরব আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অংকের অস্ত্র বিক্রির চুক্তি সই করেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দু দিনের সরকারি সফরে আরব আমিরাত গিয়ে গতকাল (শুক্রবার) এই চুক্তি সই করেন।

এক হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতকে ফ্রান্স ৮০টি রাফায়েল এফ-ফোর যুদ্ধবিমান এবং ১২টি হেলিকপ্টার সরবরাহ করবে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এটি হচ্ছে ফ্রান্সের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। চুক্তি বাস্তবায়ন হলে ফ্রান্সের পরে সংযুক্ত আরব আমিরাতই সর্বপ্রথম রাফায়েল এফ-ফোর যুদ্ধবিমান ব্যবহারকারী দেশ হবে।

বিমান প্রস্তুতকারী সংস্থা ডসাল্ট এভিয়েশনের তথ্য মতে, এফ-ফোর হচ্ছে রাফায়েল কম্ব্যাট বিমানের উন্নত সংস্করণ। ২০২৭ সাল থেকে এই বিমান সরবরাহ শুরু করবে ফ্রান্স।


ফ্রান্স ও সংয়ুক্ত আরব আমিরাতের মধ্যে অস্ত্র বিক্রির চৃুক্তি সইয়ের অনুষ্ঠান সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্স ৬,৬০০ কোটি ডলারের একটি সামরিক চুক্তি করেছিল যার আওতায় ক্যানবেরাকে বারোটি সাবমেরিন সরবরাহ করার কথা ছিল। কিন্তু আমেরিকা ও ব্রিটেনের চাপে অস্ট্রেলিয়া সেই চুক্তি বাতিল করে। এরপর ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অঙ্কের যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিক্রির চুক্তি করতে সক্ষম হলো। এর আগে চলতি বছর গ্রীস, মিশর এবং ক্রোয়েশিয়া ফ্রান্সের কাছ থেকে এই বিমান কেনার চুক্তি করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে আমেরিকা এবং ফ্রান্স। সংযুক্ত আরব আমিরাতের কাছে মার্কিন কংগ্রেস এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হওয়ার পর আবুধাবি ফ্রান্সের কাছ থেকে এই বিপুল অঙ্কের যুদ্ধবিমান কেনার চুক্তি করলো।#

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর