শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৪৭ পিএম, ২০২৫-০৯-০৭
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত লেলাং ইউনিয়নে ৮নং ওয়ার্ডের গোপালঘাটা এলাকায় নেসারুল হকের ছেলে মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে খিরাম আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ জন সেনা সদস্য অংশ নেন।
অভিযানে একটি চায়না পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি,১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু এ্যামো, ২টি ব্লাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ,৩টি চাকু, ১টি চেইন, ১টি রাবার স্টিক,২টি ডকার, ২টি সিমকার্ড, ১টি পয়েন্ট টুটু, ২টি মদের বোতল।
অভিযান শেষে আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর হয় বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited