চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কবিতায় জাতির জনককে স্মরণ নগরীতে

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪২ এএম, ২০২১-০৩-২০

কবিতায় জাতির জনককে স্মরণ নগরীতে

মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত আবৃত্তি, কবিতা পাঠ ও বৃন্দ পরিবেশনা নিয়ে বিশেষ অনুষ্ঠান 'আবৃত্তি'র আয়োজন করেছে মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটি: আবৃত্তি।  

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় শুক্রবার (১৯ মার্চ) বিকেলে নগরীর কাজীর দেউড়ির মুক্তমঞ্চে আবৃত্তির এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন কবির কবিতা আবৃত্তির মাধ্যমে চট্টগ্রামের বাচিক শিল্পীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেন।  আবৃত্তিশিল্পী তাসকিয়া-তুন নুর তানিয়ার সঞ্চালনায় ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী দেবাসীষ রুদ্র।

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর অবদানকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমাদের ভবিষ্যত প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরছি। তারা যেন বুঝতে পারে কীভাবে, কার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল।

রাশেদ হাসান বলেন, আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবো না। আমরা যেন সত্যিকার অর্থে ভালোবাসার জায়গায় বঙ্গবন্ধুকে রাখতে পারি। আমরা যারা সংস্কৃতি চর্চা করি- আমরা যেন আমাদের কাজের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মানুষের কথা, মাটির কথা, মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করতে পারি।

অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশনা করে প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র, ত্রিতরঙ্গ আবৃত্তি দল এবং সুচয়ন ললিতকলা কেন্দ্র।  

এছাড়া আবৃত্তিশিল্পী শামীমা শীলা, দিলরুবা খানম, সেলিম ভূঁইয়া, দীপান্বিতা চৌধরী, সমুদ্র টিটু, ফাইরুজ নাওয়াল দুর্দানা, ইশরাত জাহান, মাহমুদা তাসনিম, অনিক মহাজন, গোলাম রসুল আশিক এবং লিটন কান্তি সরকার তাদের পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর