শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২২-০৮-২৬
বহুল আলোচিত ‘লাইগার মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ৩৩.১২ কোটি রুপি আয় করেছে দক্ষিণ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও বলিউড অভিনেত্রী অনন্য পান্ডের এই সিনেমাটি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মুক্তির পর প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে এমন দাবি করা হয়।
মূলত এটি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন বিজয়। তাই গত ২৫ আগস্ট মুক্তির আগে থেকেই বেশ আলোচিত ছিল সিনেমাটি। অনেকের দাবি, মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া জাগাতে পারেনি সিনেমাটি।বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি প্রথম দিনে আয় করে ১৮ কোটি রুপি। তবে নির্মাতারা আশা করেছিলেন সিনেমাটির প্রথম দিনে আয় হবে অন্তত ৩৫ কোটি রুপি।
এদিকে, সিনেমাটি তেলেগু রাজ্যে ১৫ কোটি রুপি আয় করেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়, সিনেমাটি সারাবিশ্বে মোট ৩৩.১২ কোটি রুপি সংগ্রহ করেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। সিনেমাটি মুম্বাইয়ের বস্তির এক চা-ওয়ালা যুক্তরাষ্ট্রে গিয়ে পেশাদারী বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়া নিয়ে নির্মিত হয়েছে। দেবোরাকোন্ডা ও অনন্যা পান্ডে ছাড়াও এতে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণান, রনিত রায় ও কিংবদন্তী মার্কিন পেশাদার বক্সার মাইক টাইসন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited