শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৭:৪৫ পিএম, ২০২৬-০৯-১২
বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী টাইমস-এর সম্পাদক আবু ওবাইদা আরাফাতের পিতা মরহুম মাওলানা আশেক এলাহীর স্মরণে বাঁশখালী মিডিয়া এলায়েন্স এ আয়োজন করে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার মো. মুহিব্বুল হক। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সদ্যসাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমার গ্রামের প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, প্রাথমিক শিক্ষক সমিতি, বাঁশখালীর সহসভাপতি আশেকুর রহমান চৌধুরী, বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, বাঁশখালী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, সমাজকর্মী এনামুল হক, সমাজসেবী রাশেদ আলী, গণ অধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ এবং বৈলছড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহিব্বুর রহমান।
বাঁশখালী মিডিয়া এলায়েন্সের সদস্য ও প্রিয় বাঁশখালী-এর সম্পাদক কাজী শাহরিয়ার এবং খালেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মরহুমের জামাতা আরফাত উদ্দিন আস্করী, চট্টগ্রাম জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঁশখালী শাখার সহসভাপতি মাওলানা ফয়জুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, রিয়াজুল হক রিফাত, পুত্রবধূ তাসনীম ফাতেমা ও নাতনি আরিশা খুশনীন।
বক্তারা বলেন, ‘মরহুম মাওলানা আশেক এলাহী ছিলেন একজন অনুকরণীয় মানুষ। শিক্ষকতা, ইসলামী বয়ান ও হোমিওচিকিৎসার মাধ্যমে তিনি দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। আলোকিত সমাজ গঠনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সৎ, নিরহংকারী, নির্লোভ ও পরহেজগার মানুষ হিসেবে তিনি সবার ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।’
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীর সড়কগুলোকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব করতে একাধিক উদ্যোগ নিয়েছেন ভূমি ও পার্ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited