শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৯:৫১ পিএম, ২০২৬-০৮-১৬
আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় নিজের চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পানিতে তলিয়ে গেছেন বাবা। রাঙামাটির লংগদুতে মর্মান্তিক এ ঘটনায় সালাম (২৮) নামে ওই যুবক নিখোঁজ রয়েছেন। পরে একটি ট্রলারের সহায়তায় তাঁর শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সালাম মাইনী বাজার থেকে চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম। এ সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান।
পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম নৌকায় করে বাড়ি ফেরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়েন। তাঁর শিশুপুত্রকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।
লংগদু ফায়ার সার্ভিস জানিয়েছে, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয়রাও বিলের পানিতে তল্লাশি চালাচ্ছেন।
আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited