চট্টগ্রাম   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজান প্রতিনিধি :    |    ০৮:১৭ পিএম, ২০২৬-১০-১২

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজান উপজেলায় মধ্যরাতে তিনটি বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে বসতঘর, গবাদিপশু, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।

রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নারায়ণ দে ও সুমন দে’র বসতঘরটি পাশাপাশি।

এর প্রায় ১০০ গজ দূরে সুমন নামে ক্ষতিগ্রস্ত অন্য ব্যক্তির বাড়ি। মধ্যরাতে দুর্বৃত্তরা এই তিনটি বাড়িতে আগুন দিয়ে চলে যায়।
তবে সুমনের বাড়ির তেমন ক্ষতি না হলেও অন্য দুজনের বাড়িটি পুড়ে যায়। রক্ষা পায়নি বাড়ি থেকে সামান্য দূরত্বে থাকা গোয়ালঘরও।
এতে করে আগুনে পুড়েছে দুইটি গবাদিপশুও। 
 
ক্ষতিগ্রস্ত নারায়ণ দে জানান, মূল ঘর থেকে কয়েকশ গজ দূরে এবং ভিন্ন স্থানে থাকা গোয়ালঘর ও ঘরের স্তূপে একসঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সুমন নামের আরেক ব্যক্তির বসতঘরেও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। আমাদের সবকিছু শেষ হয়েছে গেছে। আমরা এখন নিঃস্ব। 
 
নারায়ণ দে আরও জানান, পূজার কেনাকাটার কাপড়চোপড়, ঘরের আসবাবপত্র এবং প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কারসহ সবকিছু মিলিয়ে তার ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
 
বিজয় চৌধুরীর ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে দুটি গরু পুড়ে মারা গেছে এবং নগদ ৩০ হাজার টাকাও ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাত উল ইসলাম বলেন, আমরা এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী ও ঘর তৈরির জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। 

রিটেলেড নিউজ

দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: সরোয়ার আলমগীর

দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি : : দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে বলে জ...বিস্তারিত


ফটিকছড়িতে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরা

ফটিকছড়িতে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যক্তি, ১৪টি সামাজিক সংগঠন ও সমাজকল্যাণ পরিষদের ৮...বিস্তারিত


আরব আমিরাতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

আরব আমিরাতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

রাউজান প্রতিনিধি : : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায়...বিস্তারিত


শেষ মুহুর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেনা রাউজানের প্রতিমা শিল্পীরা 

শেষ মুহুর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেনা রাউজানের প্রতিমা শিল্পীরা 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা : হাতে গোনা আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতনী সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় à¦...বিস্তারিত


কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত


দুর্গোৎসবকে ঘিরে পটিয়া থানায় মতবিনিময় সভা, এনসিপির টহল টিম গঠন

দুর্গোৎসবকে ঘিরে পটিয়া থানায় মতবিনিময় সভা, এনসিপির টহল টিম গঠন

পটিয়া প্রতিনিধি : : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল র...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর