চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুভমেন্ট পাসের জন্য মিনিটে ১৫ হাজার আবেদন

ঢাকা অফিস :    |    ০৮:৩১ পিএম, ২০২১-০৪-১৩

মুভমেন্ট পাসের জন্য মিনিটে ১৫ হাজার আবেদন

কঠোর লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে ‘মুভমেন্ট পাস’ চালু করেছে পুলিশ। আর অ্যাপসটি উদ্বোধনের পর থেকে হিমসিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। মিনিটে জমা পড়ছে ১৫ হাজার আবেদন।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, ‘মুভমেন্ট পাস’ অ্যাপসটি চালুর পর প্রথম ঘণ্টায় মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। আর প্রতি মিনিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়ছে।

সংশ্লিষ্টরা জানান, কারও জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে, আগের দিন সব তথ্যসহ আবেদন জমা দেবেন। দায়িত্বরতরা কারণ বিবেচনায় পাস সরবরাহ করবেন। যা পরদিন চলাচলের সময় পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলে দেখাতে হবে।

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনে মানুষজনের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশ এ অ্যাপস তৈরি করেছে বলে জানানো হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ পুলিশ পাস অ্যাপসের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এ www.movementpass.police.gov.bd ওয়েবসাইট থেকে পাসটি সংগ্রহ করা যাবে। একটি মুভমেন্ট পাস ব্যবহার করে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকা যাবে এবং একটি পাস একবারই ব্যবহার করা যাবে।

এ সময় পাসের অপব্যবহারের সম্ভাবনা প্রসঙ্গে আইজিপি বলেন, এ মহামারির মধ্যেও কেউ যদি এ ধরনের প্রতারণা করে বাইরে বের হওয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। খুব জরুরি প্রয়োজনে এ পাস ব্যবহার করা যাবে। কেউ তার ফোন নম্বর এবং গাড়ির নম্বর প্লেট দিয়ে আবেদন করে পাস নিতে পারেন।

তিনি বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণ কিংবা জরুরি কেনাকেটায় মুভমেন্ট পাস নেওয়া যাবে। এমনি কোনো রোগীর জন্য যদি অ্যাম্বুলেন্সে করে যাওয়া দরকার হয় তাহলেও মুভমেন্ট পাস দরকার হবে।

পাসটি পেতে ওয়েবসাইটে গিয়ে নিজের একটি অ্যাকটিভ মোবাইল ফোন নম্বর দিতে হবে। এরপর আবেদনকারীর কাছ থেকে তথ্য জানতে চাওয়া হবে। এরপর আবেদনকারী তার একটি ছবি আপলোড করে আবেদনটি জমা দেবেন। দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কাউকে পাস দেওয়ার বিষয়টি নির্ভর করবে।

আইজিপি বেনজীর আহমেদ বলেন, আমরা আগামীকাল থেকে লকডাউনে কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না। আমরা চাই চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এ দায়িত্ব পালন করবেন।

আইজিপি বলেন, যদি কেউ মুভমেন্ট পাস না নিতে চান, আমরা তাকে জোর করবো না। এটাতে জোর-জবরদস্তির কিছু নেই। আমরা কেবল জনগণকে সহায়তা করছি। যদি কারো প্রয়োজন না হয় তবে তিনি মুভমেন্ট পাস নেবেন না, এখানে কোনো আইনি ইস্যু নেই।

তবে কেউ যদি মুভমেন্ট পাস ছাড়া বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাহলে পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর