শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:৪২ পিএম, ২০২৬-০৪-০৭
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিন্তু কোন মামলার সূত্রে বা কী অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনা নিয়ে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ১৭ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ছিলেন শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিপু মুনশি বর্তমানে আদালতের মাধ্যমে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে ছিলেন। তিনি প্রথমে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন এবং টানা চারবার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। গত ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited